ফ্লাইট্র্যাপ - অঙ্কিতা রায় Flytrap by Ankita roy
উপন্যাস- ফ্লাইট্র্যাপ
লেখিকা- অঙ্কিতা রায়
রেটিং- 3.5/10
লিপিকা এবং তার স্বামী ইন্দ্র ঘর সাজানোর জন্য একটি সুদৃশ্য ফ্লাইট্র্যাপ গাছ কেনে। গাছটা স্বাভাবিকের তুলোনায় অনেক দ্রুত গতিতে বেড়ে উঠছে। ওদিকে লিপিকার পোষা বেড়াল মিনিকে কিসে যেন খুবলে খেয়ে গেছে। এদিকে ফ্লাইট্র্যাপ গাছের পাতায় কোন রহস্য হেতু রক্ত লেগে আছে?
এই হলো শারদীয় নভোরজ ১৪২৯ এ প্রকাশিত সায়েন্স ফিকশন উপন্যাস ফ্লাইট্র্যাপ এর বিষয় বস্তু। এই গল্পটি পড়তে পড়তে সত্যজিৎ রায় লিখিত "সেপ্টোপাসের খিদে" গল্পটি মনে পড়ে যায়।
উপন্যাসটি মোটামুটি লেগেছে।
যদিও কল্পবিজ্ঞান ভিত্তিক উপন্যাসে বাস্তবতার আশা করা যায় না তবুও একটি ব্যাপার অত্যন্ত অবাস্তব লেগেছে যেখানে কিনা একজন অন্ত্বঃসত্ত্বা মহিলাকে দেখানো হচ্ছে তিনি ব্যালকনির দেওয়াল টপকে নীচে নামার চেষ্টা করছেন। একজন গর্ভবতীর কাছে তার সন্তান এর সুরক্ষাই সবথেকে গুরুত্বপূর্ণ হওয়াটাই স্বাভাবিক।
যাই হোক মোটের ওপর উপন্যাসটি ভালোই।
রিভিউটি লিখেছেনঃ Debarati Singha
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।
Written by boibd
We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.
Subscribe to:
Post Comments (Atom)

0 Comments:
Post a Comment