Showing posts with label Dipanjana Das. Show all posts
Showing posts with label Dipanjana Das. Show all posts
Posted By:
boibd
ভৈরব - দীপাঞ্জনা দাস Bhairab By Dipanjana Das
বই - ভৈরব
লেখিকা - দীপাঞ্জনা দাস
কালবিহঙ্গ এর পর ভৈরব ওঝাকে নিয়ে লেখিকার দ্বিতীয় গল্প এটি। আগের গল্পে ভৈরবের পূর্বজীবন ও গুরু ভালনেত্রের মার্গদর্শনে সংসার ছেড়ে সন্ন্যাস জীবনে প্রবেশের কথা জানা যায়। তবে ভালনেত্র কে? কেনই বা তিনি ভোলানাথ এর কাছে এলেন? এইসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এবার পাওয়া যাবে তার উত্তর এবং ভৈরবের সাথে তার সম্পর্কের কথা।
বইটিতে দুটি গল্প রয়েছে - ১. খন্ডগ্রাস, ২. অরক্ষণীয়া
খন্ডগ্রাস গল্পটি মূলত ভোলানাথ এর ভৈরব ওঝা তে পুনর্জন্ম হওয়ার কাহিনী এবং সেই সাথে তার গুরুর পরিচয়ের কাহিনী।
অরক্ষণীয়া গল্পটিতে লেখিকা পুরুষতান্ত্রিক সমাজে নারীদের লাঞ্ছনার অন্ধকার দিকটি তুলে ধরেছেন ও সেই সাথে রয়েছে ভৈরবের পরিত্রাতা হয়ে ওঠার গল্প।
বলে রাখা দরকার যে ভোলানাথ বা আজকের ভৈরব আসলে কে তা জানার জন্য কালবিহঙ্গ অবশ্যই পড়তে হবে। গল্পটি তন্ত্রনির্ভর হলেও চড়া দাগের তন্ত্রের বর্ণনা নেই, তাতে অবশ্য গল্পের গুনমান এতটুকুও ক্ষুণ্ণ হয়নি। লেখিকার লেখনীক্ষমতা ভৈরব চরিত্রটিকে অন্যান্য তন্ত্রনির্ভর গল্পের তান্ত্রিকদের থেকে স্বতন্ত্রতা দিয়েছে। মূল আকর্ষন হল ভৈরবের চরিত্র নির্মাণ যা তাকে বাকিদের থেকে আলাদা করে দেয়। দ্বিতীয় গল্পের ক্লাইম্যাক্স এ ভৈরব এর ক্ষমতাকে কখনোই অতিমানবীয় মনে হয় না বরং অলৌকিকতার সাথে মানবতা ও ভালোবাসার এক দারুন মেলবন্ধন দেখা যায়। অরক্ষণীয়া গল্পটি পাঠকমনে শিহরণ জাগিয়ে তুলতে পারে। মোটের ওপর ভালোই লেগেছে পড়তে। ভৈরব যেন আবার ফিরে আসে।
রিভিউটি লিখেছেনঃ Shuva
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।
Posted By:
boibd
রোডেন্ট - দীপাঞ্জনা দাস Roadent by Dipanjana Das
উপন্যাস - রোডেন্ট
লেখিকা - Dipanjana Das
প্রকাশকাল - ২০ শে অগাস্ট, ২০২৩
সংখ্যা - বিভা ভূত ভুতুম উৎসব সংখ্যা, ১৪৩০
জেনার - কল্পবিজ্ঞান থ্রিলার, সাসপেন্স
রিভিউ লিখেছেন - শুভজিৎ -এর কলমে
অনেকদিন পর আবার রিভিউ লিখছি। বরাবরের মতো এবারও স্পয়লার করব না। যেটুকু না বললেই নয়, সেটুকুই বলব।
ছোটোবেলা থেকেই বইতে পড়ে আসছি, প্রাণী হত্যা পাপ কিন্তু সত্যি বলতে কখনও বিষয়টাকে সিরিয়াসলি নেওয়া হয়নি। যখনই মন চেয়েছে, প্রাণীহত্যা করেছি। এই উপন্যাস পড়ার পর সত্যি এটুকু উপলব্ধি করলাম, প্রাণীহত্যা আর কখনও করা উচিত নয়, লেখিকাকে ধন্যবাদ মনের মধ্যে এমন ভয় ধরিয়ে দেওয়ার জন্য........ সেদিক থেকে দেখলে লেখিকা কিছুটা হলেও সফল হয়েছেন তার উদ্দেশ্য পূরণে ...... কেমন ভয় ? সেটা জানতে তো আপনাকে উপন্যাসটি পড়তে হবে আর তার জন্য কিনতে হবে 'বিভা ভূত ভুতুম উৎসব সংখ্যা ১৪৩০'
এবার পরবর্তী পয়েন্ট সম্পর্কে বলি, এই গল্পটি কল্পনাপ্রসূত হলেও কোথাও গিয়ে যেন মনে হচ্ছিল এরকম একটা উপজাতি থাকলে সত্যি খুব ভালো হত। কেমন উপজাতি, থুরি, সেটা বলতে পারব না, সেটার জন্য আপনাকে গল্পটি পড়তে হবে। লেখাটা পড়তে পড়তে মনে হচ্ছিল লেখিকা যেসব তথ্য দিয়ে উপন্যাসটি সাজিয়েছেন সেক্ষেত্রে উনাকে যথেষ্ট রিসার্চ করতে হয়েছে। সেজন্য উনাকে পুনরায় ধন্যবাদ .....
এবার শেষ আর একটা কথা বলব, সমগ্র উপন্যাসটি লিখতে গিয়ে তিনি যে 'ধরণ' টি অবলম্বন করেছেন এটা আমি এই প্রথমবার দেখলাম। এর আগে যদি বলি তাহলে প্রফেসর শঙ্কুতে দেখেছি কিন্তু একটা বিষয় হলফ করে বলতে পারি, লেখার ধরণের দিক থেকে প্রফেসর শঙ্কুর সাথে এই উপন্যাসের সাদৃশ্যের থেকে বৈসাদৃশ্য যথেষ্ট মাত্রায় বেশি।
উপন্যাস মূল গল্প সম্পর্কে তেমন কিছুই বললাম না, আপনারা বইটি কিনুন, পড়ুন তাহলে বুঝবেন, কেন বলিনি।
লেখিকা দীপাঞ্জনা দাস দিদিভাই'কে অনেক অনেকে ধন্যবাদ।
রিভিউটি লিখেছেনঃ শুভজিৎ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।
Subscribe to:
Posts (Atom)
