AD (728x90)

Book Review

Book Review provides bangla boi reviews.

Comments

3-comments
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

LATEST

3-latest-65px
Sorry! The content you were looking for does not exist or changed its url.

Please check if the url is written correctly or try using our search form.

Archive

Featured Video

1-latest-800px-video

Hero Features

feat:Rajarshi Das Bhowmik,Sourov Chocroborti

Featured Courses

6-latest-600px-course

404Something Wrong!

The page you've requested can't be found. Why don't you browse around?

Take me back

Contact form

Developed by ❤️ - Blogger Templates at Piki Templates

About Us

Jobiki Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

SEARCH

Responsive Ads Here
Get PDF go here PDF Books Contact Us
  • 2793 Pine St

    2793 Pine St

    Nulla facilisi. Cras blandit elit sit amet eros sodales, non accumsan neque mollis. Nullam tempor sapien tellus, sit amet posuere ante porta quis. Nunc semper leo diam, vitae imperdiet mauris suscipit et. Maecenas ut neque lectus. Duis et ipsum nec felis elementum pulvi...

  • 1100 Broderick St

    1100 Broderick St

    Nulla facilisi. Phasellus ac enim elit. Cras at lobortis dui. Nunc consequat erat lacus, a volutpat nisi sodales vitae. Phasellus pharetra at nulla in egestas. Vestibulum sit amet tortor sit amet diam placerat tincidunt sit amet eget lorem. Phasellus ...

  • 868 Turk St

    868 Turk St

    Nulla facilisi. Phasellus ac enim elit. Cras at lobortis dui. Nunc consequat erat lacus, a volutpat nisi sodales vitae. Phasellus pharetra at nulla in egestas. Vestibulum sit amet tortor sit amet diam placerat tincidunt sit amet eget lorem. Phasellus posuere posuere fel...

  • 420 Fell St

    420 Fell St

    Sed at vehicula magna, sed vulputate ipsum. Maecenas fringilla, leo et auctor consequat, lacus nulla iaculis eros, at ultrices erat libero quis ante. Praesent in neque est. Cras quis ultricies nisi, vitae laoreet nisi. Nunc a orci at velit sodales mollis ac ac ipsum. Na...

Showing posts with label Sayak Aman. Show all posts
Showing posts with label Sayak Aman. Show all posts

নয়টি রক্তাক্ত রবিবার - সায়ক আমান Noyti Raktakta Robibar by Sayak Aman

বই:- নয়টি রক্তাক্ত রবিবার
লেখক:- সায়ক আমান
ধরণ:- অলৌকিক গল্প সংকলন
প্রকাশনা:- বিভা পাবলিকেশন
মূল্য:- ২২২ টাকা


"বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স..." এই সানডে সাসপেন্সে প্রকাশিত সায়ক আমানের আটটি গল্প ও একটি নভেলা নিয়ে এই সংকলন "নয়টি রক্তাক্ত রবিবার"।
আটটি গল্প যথাক্রমে―
১. রাত তিনটের পর
২. উইন্ডচাইম
৩. রাইম
৪. কুয়ো
৫. পঁচিশ বছর পরে
৬. কাঠের ঘোড়া
৭. শিশুরা অকারনেই কাঁদে
৮. সুর
এবং রয়েছে একটি  অসাধারণ নভেলা " মায়াবৃক্ষ "
হরর, থ্রিলার, ফ্যান্টাসি, অলৌকিকতার মিশেলে তৈরী প্রতিটা গল্প, আর গল্পের শেষের "সায়ক আমানিয়ান" ম্যাজিক...এককথায় দুর্দান্ত। অসম্ভব সুন্দর একটি বই পড়লাম। 
আমি বইটিকে ৯/১০ রেটিং দেব।


রিভিউটি লিখেছেনঃ 
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে

কুয়াশার ফুল - সায়ক আমন Kuashar Phool by Sayak Aman

কুয়াশার ফুল
সায়ক আমান

"আমরা যা দেখি তা কি সবসময় সত্যি হয়? আমাদের বেঁচে থাকা নাকি আমাদের ভালোবাসা কোন টা অলৌকিক সায়ন বাবু? জীবন হল জন্ম ও মৃত্যু র মাঝে কিছু না ভুলতে চাওয়া গল্প মাত্র।" দুর্দান্ত একটি রোমান্টিক রহস্য উপন্যাস।ভালোবাসা শুধু এখানে নায়ক ও নায়িকা র মধ্যে নয়, ভালোবাসা এক জন্মদাত্রী মা এর সাথে সন্তানের, ভালোবাসা একটি মেয়ের সাথে প্রকৃতির। ভালোবাসা অনন্ত কাল এর যার কোনো অন্ত নেই।
রহস্য পুরো জিগশ পাজল এর মতো ছিল যার সকল টুকরো আপনি শুরু থেকে হাতরাবেন,একদম শেষেই মেলাতে পারবেন, প্রতি পদে পদে টুইস্ট দুরন্ত ভাবে এগিয়েছে আর এই দুরন্ত রহস্যর মাঝে ভালোবাসা এসেছে তীব্র গরম দাবদাহে এক মুঠো শান্তির আশ্রয়স্থলের রূপ ধরে। রহস্যর জায়গা যতবার ছোঁবেন ততবার শুনতে পাবেন আপনার হৃদয়ের ধ্বনি আর ভালোবাসায় প্রবেশ এর সাথে সাথে আপনাকে সে অবশ করে দেবে।আপনার হাতে রেখে যাবে একটি নীল ফুল।
আপনি চাইবেন এ মুহূর্ত স্তব্ধ যদি হতে পারতো! কি অসাধারণ ম্যাজিক করার ক্ষমতা লেখকের, নায়ক নায়িকার মধ্যে স্পর্শ না করে শুধু তাকিয়ে ভালোবাসার এক মূর্ত বিষ্ময়কর মুহুর্তের সাক্ষী থাকবেন আপনি। এবার আমি গল্পের বিষয়বস্তু নিয়ে একটুও কিছু না বলে শুধু মনের অনুভূতি তুলে ধরলাম। বই শেষ এর পর ভালোলাগা মিশ্রিত একটা মন খারাপ মনের মধ্যে ধরা দেবে। আপনার চারিদিকে অন্ধকারে একটা নীল আলো আপনাকে ঘিরে থাকবে। একজন মা তার সন্তান কে বাঁচাতে,তার মঙ্গলে শেষ পর্যন্ত কত দূর যেতে পারেন? চিরকাল ধরে ধর্ম, গোঁড়ামির অন্ধকারে কিছু মানুষ নিভিয়ে দিয়ে এসেছে যে সকল নিরপরাধ, নির্দোষী দের,তাদের সম্মিলিত প্রতিশোধের এক জ্বলন্ত কাহিনী। 

আমি চাই আপনারা সবাই পড়ুন বইটি। নিঃসন্দেহে "ভাসান বাড়ি" র যোগ্য প্রতিদ্বন্দ্বী এসে পড়ল তবে?

রিভিউটি লিখেছেনঃ Riya
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে

বইয়ের নাম - কুয়াশার ফুল
লেখক - সায়ক আমন

ছোট একটি জনপদ যেখানে কিছুদিন অন্তর অন্তর ঘটে যায় কিছু অদ্ভুত ঘটনা, চুরি হয়ে যায় কিছু বাচ্চা,গ্রামের মানুষের সন্দেহ গঙ্গা নামের এক মধ্যবয়সী মহিলা এই ঘটনার সঙ্গে জড়িত,সে নাকি ডাইনি। আবার সেই গ্রামের কিছু খেটে খাওয়া মানুষের কাছে সে সাক্ষাৎ ধন্যন্তরি, সেই গ্রামেরই এক প্রভাবশালী দিলু জেঠুর আমন্ত্রণে সেই গ্রামে এসে পড়ে সায়ন, ছোট বেলা থেকে ডাইনির গল্পঃ পরে বড় হয়েছে সে। 
গল্পের পরতে পরতে রহস্যের জট। এর ই মধ্যে সায়ন ও মৌলির প্রেম, কে এই মৌলী, কি তার পরিচয়?? গল্পের শেষ পর্যন্ত না পড়লে জানা যায় না গঙ্গা কি সত্যি ডাইনি, কেনো বা শুধু সেই বাচ্চা চুরি হয় যার বাবা মায়ের কোনো যোগ্যতাই নেই সন্তান পালন করার, শেষ পর্যন্ত গঙ্গার কি পরিনতি হয় তা জানার জন্য শেষ অবধি এক নিশ্বাসে পরে ফেলা যায় এই বই। রোমান্স আর রক্তের এই মেলবন্ধন বেশ প্রশংসা যোগ্য। 
সবশেষ বলা যায় এই রোমাঞ্চকর প্রেমের উপন্যাস টি সবার জন্যে অবশ্যপাঠ্য।

রিভিউটি লিখেছেনঃ 
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে

উপন্যাসের - কুয়াশার ফুল
লেখক - সায়ক আমান
মুদ্রিত মূল্য - ₹৩২৫
পৃষ্ঠা সংখ্যা - ২০৭
প্রথম প্রকাশ - বইমেলা, ২০২৩
প্রকাশক - Patra Bharati 
রিভিউ লিখেছেন - শুভজিৎ -এর কলমে

মতিপুরে একটার পর একটা চুরি হচ্ছে। না কোনো সম্পত্তি নয় বরং শিশু। সাধারণের ধারণা এটা একাকী থাকা গঙ্গা নামের এক ডাইনির উপদ্রব। আবার অন্যদিকে এই গঙ্গারই গ্রামে বেশ নামডাক আছে বিভিন্ন জটিল রোগ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। সায়নের বাবার বন্ধু জননেতা দিলু জ্যেঠু, ল পাশ ছেলে সায়ন'কে সেই কথা জানায়। কারণ সায়নও ছোটো থেকেই ডাইনির গল্প শুনতে ও পড়তে ভালোবাসে। শেষমেশ সায়ন দিলু জ্যাঠার অনুরোধে মতিপুরে এসে পৌঁছায়। তার কয়েকদিনের মধ্যেই গ্রামের বাচ্চা চুরির সাথে সাথে বাচ্চার বাবা - মা'দের খুন হতে থাকে। আরও ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়। 
এদিকে সায়ন, মৌলির প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। গোপনে দেখা করে। মৌলি সায়ন'কে প্রতিদিন একটা করে নীলচে ফুল দেয়। 
শিশু চুরি ও খুনের ঘটনায় উপন্যাসে সংযোজন ঘটে ইনস্পেক্টর গাঙ্গুলী ও তার সহকারী সঞ্জয়ের। আর সেই সঙ্গে দুজন রির্পোটারের। 
কিন্তু উপন্যাসের শেষ না করা পর্যন্ত আপনি একটা করে গিঁট খুলবেন তো অন্য একটা গিঁটে আটকে থাকবেন। অর্থাৎ পুরো টানটান উত্তেজনা। একদিকে রোম্যান্স আর অন্যদিকে আপনি একটা আনকোরা অনুভূতির সম্মুখীন হবেন এটুকু নিশ্চিন্তে বলতে পারি আর যে কথা গুলো বলব না সেগুলো হলো, সেসব শিশু গুলো চুরি হচ্ছিল তাদের শেষ পরিণতি কি হয়  ? মৌলি আসলে কে  ? এসবের পিছনে কারণ কি ছিল  ? 

আসলে পুরো উপন্যাসে সায়ক'দা রোম্যান্স আর রক্তের সাথে সাথে যেভাবে ভয়াবহ ভৌগোলিক পরিবেশ সৃষ্টি করে তা সত্যিই আলাদা করে প্রশংসার দাবি রাখে। আর সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হল 'সায়ক'দা ভূমিকা লেখার কৌশল'। জাস্ট মনমুগ্ধকর। 

আর বেশি কিছু বলব না, আমার মনে হয় এই আশ্চর্য প্রেমের রোমাঞ্চকর উপন্যাসটি আপনাকেও পড়ে দেখা উচিত। পড়তে থাকুন, আতঙ্কে থাকুন। ধন্যবাদ।

ভাসানবাড়ি - সায়ক আমান Bhasanbari by Sayak Aman

বইয়ের নাম : ভাসানবাড়ি
লেখক : সায়ক আমান
প্রকাশনী : বিভা পাবলিকেশন
 

রোজকার ব্যস্ত জীবনে গল্পের বই পড়ার সময় খুব একটা হয়ে ওঠে না। রোজ একটু একটু করে পড়তে পড়তে অবশেষে শেষ করলাম এই গল্পের বইটা। সায়ক আমান - একটি জনপ্রিয় নাম।  আমি মিডনাইট হরর স্টেশন এর নিয়মিত শ্রোতা।  ওনার লেখা অনেক গল্প শুনেছি কিন্তু এই প্রথম ওনার লেখা আমি পড়লাম। 
গল্পের প্রধান দুই চরিত্র - হৈমন্তী এবং অশ্বিনী।  হৈমন্তীর ভাসানবাড়িতে যাওয়ার পর একের পর এক রহস্যময়  ঘটনা ঘটেছিলো।অশ্বিনী এক রহস্যময় চরিত্র। গল্পের শুরুতে বেশ ভালোই লাগছিলো।মাঝে একটু ঘেটে গেলাম - বিশেষ করে সায়েন্টিফিক ব্যাপার গুলো পড়ে (এতে লেখকের বা লেখার কোনো ত্রুটি নেই - আমার মাথা মোটা তাই বুঝতে পারিনি)। শেষে হৈম এর জন্য কষ্ট হচ্ছিলো। মনটা খারাপ হয়ে গেলো শেষটা পড়ে। তবে বেশ কিছু রহস্যের কিনারা হলো না। যাইহোক বইটি পড়তে ভালোই লাগলো।  আপনারা যারা বইটি পড়েন নি তারা পড়েদেখতে পারেন।আশাকরি খারাপ লাগবে না।  
 
রেটিং : কারুকে রেটিং দেওয়ার মতো যোগ্যতা আমার নেই।তাই কোনো রেটিং দিলাম না।

রিভিউটি লিখেছেনঃ Koushik
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে

বইয়ের নাম _ ভাসানবাড়ি 
লেখক_সায়ক আমান 
পাবলিকেশন _ বিভা পাবলিকেশন 
প্রথম প্রকাশ _ জানুয়ারি ২০২০
মূল্য_২৪৪ টাকা
পৃষ্ঠা সংখ্যা _২২৪
জনরা_ রোমান্টিক থ্রিলার

কিছু কিছু বই আছে যে বই আপনি পাঠ করার পর সেই বইটির রেশ আপনার মধ্যে থেকে যায়।
আপনি সেই বইটির চরিত্র গুলোর সাথে বাস্তব জীবনের মিল খুঁজে পাওয়ার চেষ্টা করবেন।এটা তেমন একটা বই যে বইটা পড়ার পর আপনি সাময়িক ভাবে কষ্ট পেতে পারেন। সায়ক আমান একজন বলিষ্ঠ লেখকদের মধ্যে অন্যতম। আমি যেসব লেখকদের লেখা পড়ার জন্য অধীর ভাবে অপেক্ষায় থাকি তাদের মধ্যে তিনি অন্যতম। তার প্রতিটা লেখা মধ্যে একটা জাদু আছে। এই লেখাটি তার ব্যাতিক্রম না 
আর উপন্যাস টি শেষ করার পর আর রিভিউ না দিয়ে পারলাম না তাই একটা রিভিউ নিয়ে চলে এলাম।

"তোমারেই যেন ভালোবসিয়াছি,
শত রূপে শত বার...
জনমে জনমে, যুগে যুগে অনির্বার।"
এই একটি লাইন যেনো বইটা ব্যাখ্যা করছে।
আরো একটা লাইন আছে
"চলে গেছো হৈম"?

কিছু কিছু বই আপনাকে প্রচুর কষ্ট দিতে পারে।যদি আপনি সেই কষ্ট টা ফিল করতে পারেন। উপরের যেই লাইন টা বললাম। উপন্যাস টি শেষ হলে এই লাইন অব্দি যখন পৌঁছাবেন ততক্ষন এই উপন্যাস টি আপনার পড়া হয়ে গেছে। আর তখন আপনি জানতে পারবেন যে ভালবাসায় যে কষ্ট থাকে অপেক্ষা থাকে সেটা জীবনের কই জন মানুষ করতে পারে।

এই বার গল্পের বিষয় বস্তু নিয়ে সংক্ষেপে আলোচনা করবো। কারণ আমি চাইবো প্রতিটা পাঠক এর প্রতিটা শব্দ প্রতিটা লাইন মন দিয়ে পড়ুক। এই গল্পের প্রধান চরিত্র দুটি হলো হৈমন্তী ঘোষ আর অশ্বিনী।
বিরাজপুর নামে পরিত্যক্ত একটা ২০০ বছরের রহস্যময় বাড়িতে উপস্থিত হয় হেরিটেজ সোসাইটি থেকে বাড়িটার ইতিহাস আর ভূগোল নিয়ে গবেষণা করার জন্য। সেইখানে তার সাথে আলাপ হয় বাড়ির কেয়ারটেকার অশ্বিনী সাথে। শুধু যে বাড়িটার বেপারে জানা না বাড়িটার সব রহস্য উদ্ধার করতে চায় হৈম। সে উপলব্ধি করে কোনো কারণে এই বাড়িতে সময় অদ্ভুত ভাবে থেমে রয়েছে। বইটিতে একদিকে আপনারা রহস্য উপন্যাস এর ফিল পাবেন।
তেমন পাবেন দুর্দান্ত একটা প্রেমের উপন্যাস। হৈম আর অশ্বিনী প্রেম এর পাশাপাশি তাদের অতীত লেখক দুর্দান্ত ভাবে ফুটিয়ে তুলেছেন। চিরন্তন প্রেমের উপন্যাস হিসাবে বইটা আপনি আপনার উইশ লিস্ট এ রাখতে পারবেন। হৈম যে উদ্দেশ্য নিয়ে বিরাজপুর এ আসে ও আসতে আসতে যখন কাহিনী এগিয়ে চলে তখন বইটির চমক আপনাকে আশ্চর্য করবে।  সাথে আপনাকে ভাবতে বাধ্য করবে। এই বইটির অপর চরিত্র অশ্বিনী কে নিয়ে বেশি আলোচনা করলাম না। করলে স্পয়লার দেওয়া হবে। শুধু এটা বলতে পারি। অপেক্ষা অনন্তকাল অপেক্ষা করে সে আর শেষে ...... ?

এই বইটা কারো কারো একদম ভালো না লাগতে পারে। আবার কারো মনে হতে পারে এটাই তার পড়া শ্রেষ্ঠ প্রেমের উপন্যাস। তাই সবার কাছে আমার অনুরোধ রইলো আপনার অতি অবশ্যই এই উপন্যাসটি পড়ে দেখবেন আমি আপনাদের বলছি পাঠক হিসেবে এতো ভালো বই থেকে নিজেকে বঞ্চিত করবেন না।

রেটিং _ গল্পের পাতায় পাতায় লেখক আপনাদের ভাবতে বাধ্য করবে। ও গল্পের প্রতি অধ্যায় এ ভালোবাসার প্রমাণ দিয়েছেন। সত্যি বলতে কি এইই গল্পের কোনো রেটিং হয় না। শুধু গল্পের শেষে এ আপনাদের মন খারাপ হতে বাধ্য। ওহ শেষে বলি ভালবাসার মানুষ কে জীবন থেকে হারিয়ে যেতে দিতে নেই। আর হারিয়ে ফেলার যে কষ্ট সেটা অশ্বিনী মনে হয় সব চেয়ে ভালো জানে।

আমার রেটিং পারফেক্ট ১০ এর মধ্যে ১০ অবাক হবেন না গল্পটি পড়লে আমার সাথে আপনারা সহমত পোষণ করবেন।
বিশেষ দ্রষ্টব্য: এই উপন্যাসটি আপনাকে প্রচুর কষ্ট দিতে পারে। তাই বইটা পড়ার পর আপনার কিছুদিনের জন্য অন্য বই পড়তে ইচ্ছা হারিয়ে যেতে পারে।

রিভিউটি লিখেছেনঃ Bapan Da
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে

কচুবনের কানাই - সায়ক আমান Kochu boner Kanai by Sayak Aman

বইয়ের নাম _ "কচুবনের কানাই"
লেখক_সায়ক আমান 
পাবলিকেশন _ মায়াকানন পূজা বার্ষিকী 
প্রথম প্রকাশ _ সেপ্টেম্বর ২০২২
মূল্য_১৮০ টাকা
পৃষ্ঠা সংখ্যা _১০
জনরা_ রহস্য, অলৌকিক, সাসপেন্স


অনেকদিন পর একটা ছোটো উপন্যাসিকা পড়ে মন টা ভালো হয়ে গেলো। সায়ক আমান একজন বলিষ্ঠ লেখকদের মধ্যে অন্যতম। আমি যেসব লেখকদের লেখা পড়ার জন্য অধীর ভাবে অপেক্ষায় থাকি তাদের মধ্যে তিনি অন্যতম। তার প্রতিটা লেখা মধ্যে একটা জাদু আছে। এই লেখাটি তার ব্যাতিক্রম না। আর উপন্যাসিকা শেষ করার পর আর রিভিউ না দিয়ে পারলাম না তাই একটা রিভিউ নিয়ে চলে এলাম।

"কচুবনের কানাই" মূলত কিশোর সাসপেন্স, রহস্য ,অ্যাডভেঞ্চার , থ্রিলার সব কিছুর এক পরিপূর্ণ মিশ্রণ। সাথে আছে বাস্তব জীবনের কথা আর গল্পের শেষে শিক্ষা হিসাবে যেটা পাওয়া সেটা মনে থাকবে অনেক দিন।গল্পের প্লট বেশ ইউনিক।তবে সবচেয়ে দুর্দান্ত লেগেছে এর লেখনী। একবার পাঠ করতে শুরু করলে শেষ না করে কোনো উপায় নেই। আমি এই লেখকের এই লেখাটি পড়ে অভিভূত হয়ে গেছি। গল্পের বুনন আর অল্প কথায় যে কত কিছু বলা যায় এটা তার একটা দৃষ্টান্ত। এটি আমার কিশোর অ্যাডভেঞ্চার রহস্য হিসাবে উপরে দিকে থাকবে আর" কচুবনের কানাই " এর গল্পের রেশ আমার মনের কুঠিরে উপরের দিকে থাকবে। 

এবার স্পয়লার বাঁচিয়ে যতটা আলোচনা করা সম্বভ করবো কারণ আমি চাইবো না আপনি এর কিঞ্চিৎ পরিমাণ রহস্য আমার রিভিউ পড়ে বুঝতে পারেন সেই চেষ্টা করবো।
গল্পের প্রধান চরিত্র বিট্টু নামের এক ২৬ বছরের যুবক আর তার সাথে আছে রকি নামের এক দেশী কুকুর।তার উভয়েই ছুটি কাটাতে হাজির তাঁদের গ্রামের বাড়িতে।
আর যেহেতু রকি বিট্টু কে ছাড়া থাকতে পারে না তাই কলেজে পড়ার সময় থেকেই তাকে সংগে করে ঘুরে বেড়ানো বিট্টুর অভ্যাস।
এমন এক দিনে গ্রাম এ আল এর উপর হাঁটার সময় রকি দেখতে পায় এক অদ্ভুত প্রাণী কে এবং সেই কচু বনে তাদের সাথে পরিচয় হয় আমাদের গল্পের অন্যতম চরিত্র কানাই এর সঙ্গে।
কে এই কানাই? কি তার পরিচয়?এই কানাই সব জায়গায় হাজির হতে পারে না একমাত্র কেউ তাকে ডাকলে সে আসতে পারে। কানাই এর সঙ্গে বিট্টুর পরিচয়ের পর কানাই জানতে পারে যে বিট্টুর মনে দুঃখ আছে। গল্পের কানাই চরিত্র টি খুব রহস্যময়।সে মানুষ দেখে তাদের দুঃখ জানতে পারে।
আর সেটার সমাধান বলে দিতে পারে। বিট্টুর মন খারাপ এর কথা কানাই কে খুলে বলে। ও কানাই সেটা শুনে তাকে সমাধান দেয় তাকে  "বাঁচা পাল্টি" করতে হবে। কি এই "বাঁচা পাল্টি"?
আর এটা করার জন্য বিট্টু কে কি করতে হয়? বিট্টুর এই কানাই এর কথামত কাজ করে কি কোন লাভ হয়েছে? আমরা জীবনের অনেক সময় যেটা কাছে থাকে সেটা হারিয়ে যেটা পাওয়া যাবে না তার পেছনে ছুটে বেড়াই।
কাউকে যদি বেশিদিন বাঁচতে দেখতে চাও তাহলে তাকে নিজের সময় দিতে দেখো ভাই। টাকাপয়সা, শখ আহ্লাদ পূরন এ সবের থেকে বড় উপহার হলো সময়। অথচ আমরা ও গুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমরা ভাবি সময় কি করে দেবো? আমাদের এতো কাজকর্মের পর সময় নেই,ওই যে বলেছিলাম না? নিজের কাছে কম বা বেশি আছে এটা ভেবে নিতে নেই, সমস্তটা দিতে হয় আমরা এটা বুঝতে পারিনা কোন জিনিসটা সবচেয়ে দামি?
এই গল্পের শেষে আমাদের শেখার জন্য লেখক যে ভাবে গল্পের শেষ করেছে সেটা সত্যিই কষ্টদায়ক আর আপনার মন খারাপ করে দিতে বাধ্য।
কেন এই কথাটা বললাম সেটা জানার জন্য আমাদের পড়তে হবে লেখক সায়ক আমান এর লেখা
"কচুবনের কানাই"

তাই সবার কাছে আমার অনুরোধ রইলো আপনার অতি অবশ্যই এই উপন্যাসিকাটি পড়ে দেখবেন আমি আপনাদের বলছি পাঠক হিসেবে এতো ভালো গল্প থেকে নিজেকে বঞ্চিত করবেন না।

রেটিং _ গল্পের পাতায় পাতায় লেখক রহস্য হাসি ঠাট্টা মজা ও রকির বুদ্ধি আনুগত্য আর ভালোবাসার প্রমাণ দিয়েছেন। সত্যি বলতে কি এইই গল্পের কোনো রেটিং হয় না। শুধু গল্পের শেষে এ আপনাদের মন খারাপ হতে বাধ্য। 
আমার রেটিং পারফেক্ট ১০ এর মধ্যে ১০ অবাক হবেন না গল্পটি পড়লে আমার সাথে আপনারা সহমত পোষণ করবেন।

বিশেষ দ্রষ্টব্য: গল্পটি চাইলে আপনারা ইউটিউব এ শুনতে পারেন।
এটি শ্রুতি গল্প হিসাবে আছে।

রিভিউটি লিখেছেনঃ সংগ্রহীত
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে

Feature (Side)

© 2013 Book Review. All rights resevered. Designed by Templateism